Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসাসেবা দিতে কাতার আমিরের পক্ষ থেকে আসছে জার্মানির এয়ার অ‍্যাম্বুল্যান্স। কাতারের এয়ার অ্যাম্বুল্যান্স আসার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে সেটি আসছে না বলে জানা গেছে। তবে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স আসছে ঢাকায়।

ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, কাতার সরকার একটি এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করে দিচ্ছে, সেটা জার্মানি থেকে ঢাকায় আসবে।

Facebook
Twitter
LinkedIn