Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

রাজধানীতে মা-মেয়েকে হত্যা: গৃহকর্মী গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরের দি‌কে বরিশালের ঝালকা‌ঠির নলছিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করে জানান, মা-মেয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত গৃহকর্মী আয়েশা ঝালকাঠি জেলার নলছিটিতে তার দাদা শ্বশুর বাড়িতে আত্মগোপনে ছিল। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার, এডিসি এবং এসির সরাসরি তত্ত্বাবধানে মামলার তদন্ত কর্মকর্তা শহিদুল ওসমান মাসুম ও এস আই খোরশেদ আলম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

Facebook
Twitter
LinkedIn