নিজস্ব প্রতিবেদক

বর্ণাঢ্য আয়োজন নিয়ে শুরু হলো বিজয় বইমেলা ২০২৫
ডিসেম্বর—বাঙালির অহংকারের মাস। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার এই মাসে আজ (১০ ডিসেম্বর) বাংলা একাডেমি প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ‘বিজয় বইমেলা ২০২৬’। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)–এর বইমেলা স্ট্যান্ডিং কমিটির আয়োজনে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় শুরু হওয়া এ মেলায় দেশের প্রথিতযশা প্রায় সকল প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সরয়ার ফারুকী সরকারি জরুরি কাজে ব্যস্ত থাকায় উপস্থিত থাকতে না পারলেও তিনি এক বার্তায় মেলার সার্বিক সফলতা কামনা করেন। তাঁর অনুপস্থিতিতে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাপুস সভাপতি জনাব রেজাউল করিম বাদশা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
গোলাম এলাহী জায়েদ, সহ-সভাপতি, বাপুস
ড. আব্দুল আজিজ, পরিচালক, বাপুস
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আবুল বাশার ফিরোজ শেখ, প্রধান সমন্বয়কারী, বিজয় বইমেলা উদযাপন জাতীয় কমিটি ও পরিচালক, বাপুস।
অনুষ্ঠান পরিচালনা করেন রাজ্জাক রুবেল, যুগ্ম সমন্বয়কারী, বিজয় বইমেলা উদযাপন জাতীয় কমিটি ও প্রকাশক, গ্রন্থিক।
জাতীয় পাঠ আন্দোলনকে শক্তিশালী করা এবং বইকে মানুষের নিত্যসঙ্গী করে তোলা।”
অন্যান্য বক্তারাও বলেন—টেকসই বইশিল্প, পাঠকগোষ্ঠী বৃদ্ধি, ব্যবসায়িক স্থিতি, বাজার সম্প্রসারণ ও সারাদেশে বইভিত্তিক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে এই মেলা আগামী বছরগুলোর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
বই প্রদর্শনী ও বিক্রয়ের পাশাপাশি মেলায় থাকছে—
লেখক–প্রকাশক–পাঠক আলাপন
স্মারক বক্তৃতা
সাহিত্য ও গবেষণা আলোচনা
শিশু–কিশোর কর্মশালা
সাংস্কৃতিক সন্ধ্যা
যন্ত্রসংগীত, নাটক, কবিতা
মুক্তিযুদ্ধ ও সামাজিক আন্দোলন বিষয়ে বিশেষ সেমিনার
তরুণ লেখকদের বিশেষ সেশন
মেলার সময়সূচি:
১০–২২ ডিসেম্বর ২০২৬
প্রতিদিন: দুপুর ২টা – রাত ৯টা
ছুটির দিন: সকাল ১১টা – রাত ৯টা