দেশে অবিক্রিত/স্থিত মোবাইল ফোনের তথ্য দাখিলের সময় বাড়ালো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগে এই তথ্য দাখিলে সময় ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হলেও তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এক বিজ্ঞপ্তি এই তথ্য জানিয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থাটি।
সময় বাড়ানো কারণ হিসেবে বিটিআরসি জানায়, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালুর জন্য দেশের সব মোবাইলফোন ব্যবসায়ীদের আমদানি করা মোবাইল হ্যান্ডসেটগুলোর মধ্যে অবিক্রিত/স্থিত সব ডিভাইসগুলোর আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করতে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিলো। কিন্তু তারা এই সময়ে তথ্য দাখিল করতে পারেন নাই। তাদের সুবিধার জন্য ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী নতুন বছরের এক জানুয়ারি এনইআইআর সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে, অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটসমূহ নেটওয়ার্কে আত্তীকরণের সুবিধার্থে তথ্য দাখিলের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো।
বিটিআরসি জানায়, উল্লেখিত হ্যান্ডসেটগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে neir@btrc.gov.bd ই-মেইল ঠিকানায় নির্ধারিত মাইক্রোসফট এক্সেল (.xlsx) ফরম্যাট অনুযায়ী তথ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট সব মোবাইল ফোন ব্যবসায়ীগণকে অনুরোধ জানানো হলো।
