নিরাপত্তা শঙ্কায় বন্ধ থাকা ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারের নিয়মিত কার্যক্রম ফের শুরু হয়েছে। বৃহস্পতিবার এই ভিসা সেন্টারে ভিসা আবেদনসহ আনুষঙ্গিক কার্যক্রম শুরু হয়।
এর আগে বুধবার ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভেক) কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করে দেশটির হাইকমিশন।
ভিসা সেন্টারের এক বলা হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমরা আপনার সদয় অবগতির জন্য জানাতে চাই, ঢাকায় আইভিএসি–জেএফি বুধবার দুপুর ২টায় বন্ধ থাকবে।
