Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান

আজ রোববার বেলা ১টা ৪০ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়ি গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে। এর আগে তিনি গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে এই কার্যালয়ের উদ্দেশে রওনা হন।

১৭ বছর পর দলের প্রধান নেতাকে কাছে পেয়ে বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারেক রহমানও হাসিমুখে হাত নেড়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দেন। বর্তমানে তিনি বিমানবন্দর থেকে বিশেষ নিরাপত্তায় ৩০০ ফিট সংলগ্ন গণসংবর্ধনা মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন। সেখানে তিনি উপস্থিত লাখো জনতার সামনে দীর্ঘ প্রতীক্ষিত ভাষণ দেবেন।

Facebook
Twitter
LinkedIn