বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। একই দিনে বগুড়া-৬ আসন থেকেও তাঁর পক্ষে মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মনোনয়ন জমা দেন বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম এবং সহকারী নির্বাচন সমন্বয়ক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার।
বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়ক আব্দুস সালাম বলেন, ‘জনগণ তারেক রহমানকে যেভাবে স্বাগত জানিয়েছে সেভাবেই তাঁকে বিপুল ভোটে বিজয়ী করবেন। প্রধানমন্ত্রী হয়ে তিনি দেশের সংকট মোকাবিলায় ভূমিকা রাখবেন।’
