তীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও দেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুরুত্বসহ প্রকাশ করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার সকালে বিএনপির পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দলীয় বিবৃতিতে জানানো হয়, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের নামাজের ঠিক পরে ইন্তেকাল করেছেন। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও দেশবাসীকে তাঁর জন্য দোয়া করার অনুরোধ জানাচ্ছি।’
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দলীয় এক বিবৃতির মাধ্যমে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘকাল অসুস্থ থাকার পর রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। বিএনপি এবং স্থানীয় সংবাদমাধ্যমগুলো মঙ্গলবার সকালে তাঁর এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মঙ্গলবার সকালে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানিয়েছে, খালেদা জিয়া স্থানীয় সময় সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
