Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের কর্মসূচি প্রত্যাহার

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা থেকে সরে এসেছে ব্যবসায়ী সমিতি। কমিশন বাড়ানো ও মোবাইল কোর্টের অভিযান না চালানোর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে তারা। বিকেলে বিইআরসি’র সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান এলপিজি ব্যবসায়ী সমিতির সভাপতি। এদিকে দিনব্যাপী এলপিজি বিক্রি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।

বুধবার সংবাদ সম্মেলনে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি। ২৪ ঘণ্টার মধ‍্যে দাবি মানা না হলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দেয় তারা। এরপর সন্ধ‍্যায় বন্ধ হয়ে যায় এলপিজি সিলিন্ডার বিক্রি। 

Facebook
Twitter
LinkedIn