Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার এক আদেশে নির্বাচন কমিশন এই সিদ্ধান্তের কথা জানায়।

এর আগে, মঞ্জুরুল আহসান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ পরস্পরের প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। আপিল শুনানি শেষে মঞ্জুরুল আহসানের প্রার্থিতা বাতিল হলেও হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল রাখা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn