Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯৩ শতাংশই অকৃতকার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের (খ ইউনিট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

গত ১৩ ডিসেম্বর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর খ ইউনিটে পাসের হার ৭ দশমিক ২৯ শতাংশ। এতে মোট পরীক্ষার্থীর প্রায় ৯২ দশমিক ৭১ শতাংশ, অর্থাৎ প্রায় ৯৩ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

ভর্তি পরীক্ষায় মানবিক শাখা থেকে মো. শাহরিয়ার শিমুল, বিজ্ঞান শাখা থেকে রিফাত আল রাফি এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে মো. আবির আহমেদ রোহান প্রথম স্থান অর্জন করেন।

জানা গেছে, এ বছর ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭১২ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩ হাজার ৬১১ জন। মোট উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী।

Facebook
Twitter
LinkedIn