দেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভোটকেন্দ্রে হামলা করে কেউ রেহাই পাবে না। সারা দেশে পুলিশ ২৫ হাজার ৭০০ বডি ক্যাম এবং ভোটের দিন ড্রোন ব্যবহার করবে। কেন্দ্রে হামলাকারী যে কেউ হোক তাকে আইনের আওতায় আনা হবে।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২৬ সুষ্ঠুভাবে সম্পন্নর উদ্দেশে ময়মনসিংহে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
বিভাগীয় প্রশাসনের নির্বাচনি প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য যে ধরনের প্রস্তুতি নিয়েছে তাতে জাতি একটি সুষ্ঠু নির্বাচন উপহার পাবে। সবাই ইতিবাচক হলেই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে বিভাগীয় প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক, বিভাগীয় কমিশনারসহ অন্যান্য কর্মকর্তারা।
শেরপুরেরে ঝিনাইগাতিতে একজন নিহতের ঘটনায় পুলিশি ব্যবস্থার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি একটি দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা ঘটনার জন্য দায়ী সবাইকে আইনের আওতায় আনা হবে। নির্বাচনের দিন সব প্রার্থীর এজেন্ট থাকবে। ফলাফল রেডি হলেই ঘোষণা করা হবে। এখন মোবাইল ফোনের যুগ, এজেন্টের মাধ্যমে সবাই আগেই ফলাফল পেয়ে যায়। ফলাফল ঘোষণায় দেরি হবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শুধু অবৈধ অস্ত্র কেন যে সব অস্ত্র লুট হয়েছে সেগুলোই এখনও উদ্ধার হয়নি। কিছু কিছু অস্ত্র উদ্ধার হয়েছে কিছু হয়নি। তবে অস্ত্র উদ্ধার বেড়ে গেছে। এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ হবে।
