পিএসএলের ১১তম সংস্করণের পর্দা উঠবে আগামী ২৬ মার্চ। তার আগে আজ বুধবার নিলাম অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজি এ লিগের। আগের ১০ সংস্করণেই প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে স্কোয়াড গুছিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারই প্রথম দেখা যাবে নিলাম পদ্ধতি।
২০১৬ সালে শুরু হওয়া এ টুর্নামেন্টে এবার আরও একটি পরিবর্তন আছে। আগে পিএসএল ছিল ৬ দলের। এবার দুটি দল বাড়িয়ে টুর্নামেন্ট হবে আট দলের। এবার যুক্ত হওয়া নতুন দল দুটি হলো- হায়দরাবাদ হিউস্টন কিংসম্যান ও শিয়ালকোট স্ট্যালিয়নস।



