ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) আসনের একটি কেন্দ্রে ভোটের ফলাফলে এগিয়ে আছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম থেকে ১৪৮ ভোট পেয়ে এগিয়ে আছেন নাহিদ। যেখানে তিনি ভোট পেয়েছেন ৬২৩টি এবং বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৪৭৫টি ভোট।
ঢাকা-১১ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ ও নারী ভোটার রয়েছেন।



