ঢাকা-৯ সংসদীয় আসনের প্রাথমিক নির্বাচনি ফলাফলে দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশীদ হাবিব।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেসরকারি সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন শাপলা কলি প্রতীকের প্রার্থী জাবেদ মিয়া। অন্যদিকে, ব্যাপক আলোচনা সৃষ্টি করা স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক নিয়ে বর্তমানে তৃতীয় অবস্থানে রয়েছেন।
আসনটির ১১৬ নম্বর কেন্দ্র মহানগর আইডিয়াল স্কুলে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে আধিপত্য বিস্তার করেছেন। কেন্দ্রটিতে পড়া মোট ১ হাজার ৪৩টি ভোটের মধ্যে হাবিবুর রশীদ হাবিব পেয়েছেন ৫৯৬ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জাবেদ মিয়া শাপলা কলি প্রতীকে পেয়েছেন ২৬১ ভোট এবং তাসনিম জারা পেয়েছেন ১৩৬ ভোট।
একইভাবে খিলগাঁও গার্লস স্কুল কেন্দ্রেও ধানের শীষের জয়জয়কার দেখা গেছে। সেখানে ৪৫৫ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন হাবিব, যেখানে শাপলা প্রতীক ১৯২ এবং ফুটবল প্রতীক ১৫৯ ভোট অর্জন করেছে। এই কেন্দ্রে নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ধানের শীষের ব্যবধান ২৬৩ ভোট।



