চট্টগ্রাম-৩ আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা বেসরকারিভাবে জয়ী হয়েছেন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারিভাবে তার বিজয়ের তথ্য জানা গেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এ আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা পেয়েছেন ৭১ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মুহাম্মদ আলা উদ্দীন পেয়েছেন ৩৬ হাজার ভোট।



