নতুন বাংলাদেশের ভাগ্য নির্ধারণী মাহেন্দ্রক্ষণ এখন দোরগোড়ায়। বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন চলছে চূড়ান্ত ফলাফল ঘোষণার উত্তেজনাপূর্ণ অপেক্ষা। সারা দেশ থেকে আসতে শুরু করেছে বেসরকারি ফলাফল। ইতোমধ্যে দেশের নানা প্রান্ত থেকে পাওয়া বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে, বিএনপি নেতৃত্বাধীন নির্বাচনি জোট ইতোমধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে।
সর্বশেষ ২৫৬টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ১৯২টি আসনে জয় পেয়েছে বিএনপি জোট, ৬০টি আসনে জয় পেয়েছে জামায়াত জোট এবং চারটি আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। বাকি আসনগুলোতেও বিএনপির প্রার্থীদের এগিয়ে থাকার খবর আসছে। বেসরকারি ফলাফলে উল্লেখযোগ্য বিজয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন—ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান, ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



