Search

ঈদ উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

ঈদুল ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) র‌্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ জাতীয় ঈদগাহ ও গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন।

কর্নেল ইফতেখার আহমেদ বলেন, পবিত্র ঈদুল ফিতরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। ব্যাটালিয়নগুলো নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন রেখেছে।

র‌্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক বলেন, ঈদ উপলক্ষে দেশব্যাপী সার্বিক নিরাপত্তার জন্য রয়েছে র‌্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, ফুট ও মোবাইল পেট্রোল, ভেহিক্যাল স্ক্যানার, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট ও সিসিটিভি মনিটরিং। রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn