Search

ঈদের ঢাকা ফাঁকা

শনিবার ঈদের দিন রাজধানীর মতিঝিল, গুলিস্তান, বাড্ডা, মালিবাগ, কমলাপুর ও মুগদাসহ বিভিন্ন এলাকার সড়কগুলো ঘুরে দেখা গেছে এক ভিন্ন চিত্র। সাধারণ দিনের ব্যস্ততা নেই, নেই যানজট কিংবা মানুষের ভিড়। হাতে গোনা কিছু মানুষ নতুন পোশাক পরে বাইরে বের হয়েছেন। 

সড়কে কিছু প্রাইভেটকার চললেও বাসের সংখ্যা ছিল খুবই কম। আর যেগুলো চলাচল করছে সেগুলোর বেশিরভাগই যাত্রীশূন্য। তবে রিকশা ও সিএনজির উপস্থিতি তুলনামূলক বেশি থাকলেও, যাত্রীদের অভিযোগ— স্বল্প দূরত্বেও দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া নেওয়া হচ্ছে। যদিও চালকেরা বলছেন, ঈদের দিন হওয়ায় সামান্য বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। 

Facebook
Twitter
LinkedIn