ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে দিনাজপুরের পার্বতীপুরে পৌঁছেছে আরও ৫ হাজার টন ডিজেল। উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহ বাড়াতে নেওয়া হয়েছে এই উদ্যোগ।
ভারত থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল। শুক্রবার সকালে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনে এই ডিজেল আমদানি করা হয়।
প্রায় ৬০ ঘণ্টা পর ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে ডিজেল পৌঁছায়। এই জ্বালানি তেল পাইপলাইন থেকে পৌঁছানোর পর পদ্মা, মেঘনা ও যমুনা কোম্পানিতে সরবরাহ করা হয়।



