Search

ফের পরিবর্তন আসছে পুলিশের পোশাকে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বাংলাদেশের পুলিশের বর্তমান পোশাকে পরিবর্তন আনা হতে পারে এবং ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফিরে যাওয়ার চিন্তা চলছে। একই সঙ্গে পুলিশ সংস্কার ও আধুনিকায়নের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফের পরিবর্তন আসছে পুলিশের পোশাকে। ঐতিহ্যবাহী যে কোনো একটি পোশাকে এটি ফিরে যেতে পারে।

শনিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিবাহিনী নয় বরং পুলিশ হবে জনগণের বন্ধু। আমাদের নির্বাচন ইশতেহারে ঘোষণা করা হয়েছে জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত করে একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। সে জন্য পুলিশ বাহিনীর মনোভাব প্রতিষ্ঠাসহ একটি দক্ষ ও আধুনিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার এরইমধ্যে জনবল বৃদ্ধিসহ নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছেন।’

Facebook
Twitter
LinkedIn