Search

৫৩ বছরে প্রথমবার চাঁদের পথে মানুষ

বহুল প্রতীক্ষিত আর্টেমিস-২ মিশন সফলভাবে উৎক্ষেপণ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) এই রকেটটি উড্ডয়ন করে। এটি গত ৫৩ বছর পর প্রথমবার মানুষের চাঁদের কক্ষপথের বাইরে যাওয়ার সূচনা করল।

চার মহাকাশচারী রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন এই ঐতিহাসিক অভিযানে অংশ নিয়েছেন। প্রায় ১০ দিনের এই মিশনে তারা চাঁদের চারপাশে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবেন। খবর আল জাজিরার। 

৩২তলা সমান উচ্চতার শক্তিশালী রকেটটি উৎক্ষেপণের সময় হাজার হাজার মানুষ সরাসরি তা প্রত্যক্ষ করেন। উৎক্ষেপণের পাঁচ মিনিট পরই কমান্ডার রিড ওয়াইজম্যান চাঁদের দৃশ্য দেখতে পাওয়ার কথা জানান।

মিশনের পরবর্তী ধাপে, মহাকাশচারীরা প্রথম এক-দুই দিন পৃথিবীর উচ্চ কক্ষপথে থেকে মহাকাশযানের বিভিন্ন সিস্টেম পরীক্ষা করবেন। এরপর একটি গুরুত্বপূর্ণ ইঞ্জিন বার্নের মাধ্যমে মহাকাশযানকে চাঁদের দিকে পাঠানো হবে।

চাঁদের পেছন দিয়ে একটি ‘ফ্রি-রিটার্ন ট্রাজেক্টরি’ অনুসরণ করে মহাকাশযানটি আবার পৃথিবীর দিকে ফিরে আসবে। এই সময় মহাকাশচারীরা পৃথিবী থেকে সবচেয়ে দূরত্বে পৌঁছাবেন।

Facebook
Twitter
LinkedIn