Search

বিশ্বমঞ্চে বাংলাদেশের কবিতা

মারুফ আহমেদ

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

কবিতার বৈশ্বিক প্ল্যাটফর্ম লিরিক লাইনের বাংলাদেশি সহযোগী অতঃপর শব্দায়ন …

বাংলাদেশের কবিতার নতুন এক বিশ্বযাত্রা শুরু হলো। সম্প্রতি জার্মানি ভিত্তিক আন্তর্জাতিক কবিতার প্ল্যাটফর্ম লিরিক লাইন (Lyrikline)-এর সাথে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক উদ্যোগ অতঃপর শব্দায়ন। এই চুক্তির ফলে বাংলাদেশের কবি ও তাদের নির্বাচিত কবিতা পৃথিবীর অন্যান্য ভাষাভাষী পাঠকরা লিরিক লাইনের প্ল্যাটফর্মে পাঠ করতে পারবেন। 

১৯৯৯ সালে যাত্রা শুরু করা লিরিক লাইনসমসাময়িক কবিতার বৈচিত্র্যকে বিশ্বদরবারে তুলে ধরার একটি অন্যতম অনলাইন প্ল্যাটফর্ম।হাউজ ফর পোয়েট্রি(Haus für Poesie) তাদের বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লিরিকলাইন পার্টনারদের সাথে মিলে এই প্ল্যাটফর্মটি গড়ে তুলেছে।বর্তমানে বিশ্বের ৯৫টি ভাষায় কবিতা নিয়ে কাজ করছে লিরিক লাইন, ৫০টি দেশে রয়েছে তাদের সহযোগী।যার বিশাল আর্কাইভে ইতোমধ্যে প্রায় ১,৭৬৮ জন কবির কবিতা স্থান পেয়েছে।

ইতোমধ্যে এই চুক্তির আওতায় বাংলাদেশের প্রতিনিধিত্বশীল কয়েকজন কবির কবিতা ‘লিরিক লাইন’-এ প্রকাশিত হয়েছে। কবি ও সংগঠক নিশাত জাহান রানা, কবি পিয়াস মজিদ, কবি ও শিল্পী শিবু কুমার শীলের কবিতা ইতোমধ্যে লিরিক লাইনের ওয়েবসাইডে যুক্ত হয়েছে।পর্যায়ক্রমে আরো কবিদের গুরুত্বপূর্ণ কবিতা প্রকাশে ধারাবাহিকভাবে কাজ করবে অতঃপর শব্দায়ন।

অতঃপর শব্দায়ন-এর চিফ ভিশনারি অফিসার (সিভিও) কবি যোবায়ের শাওন বলেন, “গত ২১ মার্চ আমাদের এই উদ্যোগ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বিশ্ব কবিতা দিবসে শুরু হওয়াবৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশের কবিতার এই যাত্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই উদ্যোগ বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বদরবারে তুলে ধরার একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা আশাবাদী, এর মাধ্যমে দেশের প্রতিনিধিত্বশীল কবিদের গুরুত্বপূর্ণ কবিতা আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যাওয়া সম্ভব হবে, ভিন্ন ভাষার কাব্য অনুরাগীরা বাংলাদেশের কবিতা পড়তে পারবেন। সেইসাথে শিল্প-সাহিত্য নিয়ে অনেক দেশের সাথে একযোগে কাজ করাও সম্ভব হবে। বাংলা ভাষার কবিতা প্রথমে ইংরেজি ও জার্মান ভাষায় অনুবাদের পাশাপাশি প্ল্যাটফর্মের অন্যান্য ভাষায়ও অনুবাদ হয়ে প্রকাশিত হবে। সেইসাথে কবির নিজস্ব পাঠের অডিও এবং ধারণকৃত ভিডিও কনটেন্ট হিসেবেও আপলোড হবে এই প্ল্যাটফর্মে।”

Facebook
Twitter
LinkedIn