Search

যে ৩ দেশ থেকে তেল আনছে বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু করেছে সরকার।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে তেলের সরবরাহ ব্যবস্থা কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রেখেছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn