Search

কঙ্গনার বিরুদ্ধে ব্যবস্থা নিলো টুইটার

বর্তমানে বলিউডের সবথেকে সাহসী অভিনেত্রী কঙ্গনা রনৌত। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে যেনো আরও বেপরোয়া হয়ে উঠেছেন তিনি। বিতর্কিত মত প্রকাশ করে গেলো বছরজুড়েই ছিলেন সমালোচনার কেন্দ্রবিন্দুতে। এবার টুইটারের কোপে পড়লেন কঙ্গনা। নিয়মকানুন লঙ্ঘন করায় এই অভিনেত্রীর কয়েকটি পোস্ট সরিয়ে ফেলেছে টুইটার কর্তৃপক্ষ। সেগুলো আর দেখা যাচ্ছে না।

এছাড়া কঙ্গনার টুইটার অ্যাকাউন্টে বার্তা দেওয়া হয়েছে। গত মাসে কঙ্গনার অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য সাসপেন্ডও করা হয়েছিল টুইটার কর্তৃপক্ষ।

ইটারের তরফে এ নিয়ে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘যে টুইটগুলো এই সোশাল মিডিয়ার নিয়ম ভেঙেছে, সেগুলোর বিরুদ্ধে আমরা পদক্ষেপ করেছি। ২ ঘণ্টার টুইট মুছে ফেলা হয়েছে। ওই টুইটগুলো কৃষকদের প্রতিবাদ নিয়ে করা হয়েছিল।’

Facebook
Twitter
LinkedIn