শ্রীদেবী কন্যা জাহৃবী কাপুর। তবে এখন জাহৃবী নিজের নামেই পরিচিত। বলিউডে নিয়মিত অভিনয় করছেন। একইরকম ভাবে খবরের শিরোনামে আসছেন। আবার কখনো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছেন এই গ্ল্যামারকন্যা। তারই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহৃবীকে নিয়ে শুরু হয়েছে চর্চা। গাড়িতেই পোশাক বদল করেন তিনি। এমন কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে।
নতুন ছবি ‘রুহির’ প্রচার শুরু করেছেন অভিনেত্রী। ছবির প্রমোশনের মধ্যেই ভাইরাল হল তার বেশ কয়েকটি ছবি। যেখানে রুহির প্রচার সেরে ফটোশুট শেষ করার পর পোশাক বদলাতে দেখা যায়। গাড়ির মধ্যেই কি পোশাক বদল করেন জাহ্নবী? এমনই প্রশ্ন উঠছে শ্রীদেবী কন্যার ছবি দেখে। স্কার্ট থেকে যখন জিনস পরতে দেখা যায় জাহ্নবীকে, অভিনেত্রীর সেই ছবি ভাইরাল হয়ে যায়। যদিও জাহ্নবী এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।



