Search

হেফাজতের আরেক সহকারী মহাসচিব গ্রেপ্তার

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরের সহসভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর খুরশিদ আলম কাসেমীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ। আজ বুধবার বিকেল ৫টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ডিবির যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমীর খুরশিদ আলম কাসেমী মামুনুর হকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন।

Facebook
Twitter
LinkedIn