পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রথম দফায় ১০ হাজার ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল ৩০ হাজার পিপিই কিটস এবং কয়েক হাজার জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন-সি পাঠানো হবে।
করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে তিন লাখ ৭৯ হাজার ২৫৭ জন সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। এসময় মৃত্যু হয়েছে তিন হাজার ৬৪৫ জনের। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।



