Search

বছরের সেরা কাঙ্ক্ষিত নারী রিয়া

আর মাত্র কয়েকদিন পরই বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের ১ম মৃত্যুবার্ষিকী। ২০২০-এর ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সুশান্তকে। সুশান্তের এই আকস্মিক মৃত্যুর কারণে বলিউড ইন্ডাস্ট্রিতে জন্ম নিয়েছে একের পর এক বিতর্ক। অধিকাংশই মানে করছেন, তিনি আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। যাই হোক না কেনো- এই অভিনেতার মৃত্যু রহস্য আজও কাটেনি। সুশান্ত মৃত্যুর ঘটনায় যাকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা ও যার দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে তিনি সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী।

‘সিবিআই’-এর জেরার মুখোমুখি হয়ে প্রায় ২৮ দিন জেলও খেটে ছিলেন এই অভিনেত্রী। সুশান্ত সিংয়ের মৃত্যুতে মাদকচক্র জরিত হওয়ার এনসিবি কাছে চলে গিয়েছে তদন্তের দায় ভার। একাধিকবার এনসিবির জেরার সম্মুখীনও হয়েছেন তিনি

এরমধ্যে তার জন্য সুখবর-যুক্তরাজ্যভিত্তিক দৈনিক ‘দ্য টাইমস’-এর জরিপে উঠে আসা ২০২০ সালে ভারতের প্রথম ৫০ কাঙ্ক্ষিত নারীরদের তালিকা প্রকাশ পেয়েছে। যেখানে সেরার সেরা হয়ে ‘সর্বোচ্চ কাঙ্ক্ষিত নারী’-এর শিরোপা পেয়েছেন রিয়া চক্রবর্তী

Facebook
Twitter
LinkedIn