Search

সোনালী লাইফের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে। আর ২০২১ সালের সমাপ্ত ৩ মাসের জন্য ২ শতাংশ অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আগামী ২৪ আগস্ট কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ আগস্ট।

Facebook
Twitter
LinkedIn