Search

ঢাকা ও গ্রামের বাড়িতে কুরবানি দেবেন বুবলী

আট দিন পর কুরবানির ঈদ। ঈদুল আজহা নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী।

যুগান্তরকে তিনি বলেছেন, আমি সবসময় ঢাকা এবং আমার গ্রামের বাড়িতেও কুরবানি দিই। এটি চলমান থাকবে।

ঢালিউডের আলোচিত এ নায়িকা এক বছর বিরতির পর অভিনয়ে নিয়মিত হয়েছেন। বর্তমানে দুটি ছবির শুটিং করছেন। তিনটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। পাশাপাশি বিজ্ঞাপনেও অভিনয় করেছেন। 

লকডাউনের কারণে রাজধানীর বাসাতেই অবস্থান করছেন বুবলী। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন। পছন্দের ছবি দেখছেন, বই পড়ছেন। 

দুটি নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। লকডাউনের কারণেই ছবি দুটির শুটিং আটকে গেছে। ছবি দুটি হলো— তপু খানের পরিচালনায় ‘লিডার’ এবং মো. ইকবালের পরিচালনায় ‘রিভেঞ্জ’।

Facebook
Twitter
LinkedIn