Search

পিপলস ইন্স্যুরেন্সের ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স লিমিটেডকে ‘বি’ ক্যাটাগরি থেকে ’এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আজ ২৪ আগস্ট, মঙ্গলবার থেকে কোম্পানিটি ’এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত সময়ে ১১  শতাংশ  লভ্যাংশ দিয়ে এ ক্যাটাগরিতে স্থান পেয়েছে।

উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

Facebook
Twitter
LinkedIn