Search

আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ: মাহি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। সিনেমা ও ওয়েব সিরিস নিয়ে বেশ ব্যস্ত এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ অ্যাকটিভ মাহি। বুধবার (২৫ আগস্ট) ভোর ৪টার দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসে মাহি বললেন, ‘পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমি।’

এখানেই শেষ নয়- সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে অগ্নিখ্যাত এই নায়িকা আরও লিখেছেন, ‘উপরওয়ালা তুমি জাস্ট ওয়াও। আলহামদুলিল্লাহ।’

বিবাহ বিচ্ছেদের তিন মাস যেতে না যেতেই কী এমন ঘটল মাহিয়া মাহির জীবনে? তা অবশ্য খোলাসা করেননি। তবে ‘মাফিয়া’ নামের একটি ওয়েব সিরিজের শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি।আজ (বুধবার) থেকে শাহীন সুমনের পরিচালিত ‘মাফিয়া’র শুটিংয়ে অংশ নিচ্ছেন মাহি। বিগ বাজেটের ১৫০ পর্বের এই ওয়েব সিরিজ নির্মাণের কাজ শুরু হয়েছিল গত বছর। আন্ডারওয়ার্ল্ড ও ভালোবাসার গল্প নিয়েই ‘মাফিয়া’। রাজধানীর উত্তরায় ‘মাফিয়া’র কিছু দৃশ্যধারণ হয়েছে।এবার ‘মাফিয়া’ দলে মাহিয়া মাহিসহ যোগ দিয়েছেন অভিনেতা মিশা সওদাগর, ইমন ও আঁচল আঁখি। এতে অভিনয় করছেন জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রাহা তানহা খান, মৌ খান, অর্ষা প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn