Search

শ্লীলতাহানির মামলায় জামিন পেলেন সেই আওয়ামী লীগ কাউন্সিলর

শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় রাজধানীর সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তারের আদালতে তিনি আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।এর আগে শনিবার (১১ সেপ্টেম্বর) শ্লীলতাহানির অভিযোগে সবুজবাগ থানায় চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে মামলাটি করেন এক নারী।

Facebook
Twitter
LinkedIn