জরুরি সংবাদ সম্মেলন করবে বিএনপি। আজ বিকাল ৩ টায় গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। জানা যায়, দেশের সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে সংবাদ সম্মেলন করবে দলটি।



