Search

ডিএমপিতে মাদক বিরোধী অভিযান: গ্রেপ্তার ৪৮

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ নিয়মিত অভিযান চালিয়ে মাদক গ্রহণ ও বিক্রির অভিযোগে অন্তত ৪৮ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত এ অভিযান চলে। এসময় তাদের কাছ থেকে ২৩ গ্রাম হেরোইন, ১১৪১ পিস ইয়াবা, ১৩০ বোতল ফেন্সিডিল এবং ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn