সাকিবকে এক বছরের নিষিদ্ধ করেছে আইসিসি। তার নিষেধাজ্ঞা শেষ হতে আর বাকি ৫৯ দিন। এরপরই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বাংলাদেশের পোস্টার বয়। তাই নিজেকে ফিট রাখতে আগেভাগেই দেশে ফিরছেন সাকিব। কাল দুবাই হয়ে বাংলাদেশ পৌঁছাবে সাকিব এরপর ১৪ দিন আইসেলোশনে থেকে নেমে পরবেন অনুশীলনে৷ ইতিমধ্যে সাকিবকে সব ধরনের সুযোগ-সুবিধা দিতে প্রস্তুত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।



