দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ঘরে দুর্বৃত্তরা চুরির উদ্দেশ্যে ঢুকে বাধা দেওয়ায় তার ওপর হামলা চালিয়েছে বলে জানিয়েছে র্যাব। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুরে র্যাব কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে র্যাব জানায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনওকে হত্যাচেষ্টা মামলার সন্দেহভাজন প্রধান আসামি আসাদুল ইসলাম, সান্টু ও নবীরুল। এ ঘটনায় জড়িত বলে এরই মধ্যে তারা দায় স্বীকার করেছে। জিজ্ঞাসবাদে জানিয়েছে চুরির জন্য তারা ভেন্টিলেটর দিয়ে ঘরে ঢোকেন। তবে ওয়াহিদা জেগে গিয়ে চুরিতে বাধা দেওয়ায় তার ওপর হামলা চালায়। র্যাব বলছে এ বিষয়ে আরো তদন্ত করার পরই মূল ঘটনা জানা যাবে।



