শুক্রবার আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার পরদিনই দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ঘোষণা করা হলো বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে।শনিবার (২৫ এপ্রিল) রাতে ইসহাক সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক কমিটি চূড়ান্ত করা হয়েছে। দ্রুতই এ কমিটির নাম ঘোষণা করা হবে।আহ্বায়ক কমিটির সদস্য সচিব করা হয়েছে এসএম শাহরিয়ারকে। তিনি ঢাকা মহানগর দক্ষিণের আগের কমিটিতেও সদস্য সচিব ছিলেন।



