সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ঐতিহাসিক জয়ের পর রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম প্রায় চূড়ান্ত হতে চলেছে। সূত্রমতে, শুক্রবার (৮ মে) কলকাতায় নবনির্বাচিত বিধায়কদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়েছে, যেখানে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিধানসভা দলের নেতা নির্বাচিত করা হবে। কলকাতায় বিজেপির নবনির্বাচিত ২০৭ জন বিধায়ককে নিয়ে এই সভা অনুষ্ঠিত হবে।
আগামী ৯ মে (শনিবার) কলকাতার রাজভবনে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন



