দেশের ক্রিকেটে এক সময়ের দোর্দণ্ড প্রতাপশালী ব্যক্তিত্ব নাজমুল হাসান পাপন এখন সুদূর প্রবাসে সাধারণ জীবনযাপন করছেন। দীর্ঘ প্রায় দুই বছর ধরে বিদেশের মাটিতে অবস্থান করা সাবেক এই বিসিবি সভাপতির একটি নতুন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, লন্ডনের একটি রাস্তায় বসে বেশ আয়েশ করে আইসক্রিম খাচ্ছেন তিনি।
মঙ্গলবার মধ্যরাতে ওলিউল্লাহ নোমান নামে এক ব্যক্তির পোস্ট করা এই ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এক সময়ের প্রভাবশালী ক্রীড়া সংগঠক ও আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যকে লন্ডনের ফুটপাতে সাধারণ ভঙ্গিতে বসে থাকতে দেখে ক্রীড়াপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই তার এই পরিবর্তিত জীবনযাত্রাকে সময়ের বড় পরিবর্তন হিসেবে দেখছেন।

পাপনের বিদায়ের পর গত দুই বছরে দেশের ক্রিকেট বোর্ডে বড় ধরনের পরিবর্তন এসেছে। পাপনের পর ফারুক আহমেদ আট মাস বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের মে মাসে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বিসিবির হাল ধরেন এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে সভাপতি হন। সর্বশেষ ২০২৬ সালের ৭ এপ্রিল এনএসসি কর্তৃক অ্যাডহক কমিটি গঠনের পর বর্তমানে বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল



