Search

সবার প্রচেষ্টায় হাম নিয়ন্ত্রণে আসছে : স্বাস্থ্যমন্ত্রী

স্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, পুষ্টির অভাবে শিশুদের মধ্যে হামের প্রভাব বাড়ছে। তবে সবার প্রচেষ্টায় হাম কন্ট্রোলে আসছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন কী অবস্থা ছিল। সবার প্রচেষ্টায় আমরা হাম মোটামুটি একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে সক্ষম হচ্ছি। অনেক ডাক্তারদের সঙ্গে আলাপ হয়েছে। একটা চাইনিজ টিমের সঙ্গেও আলাপ হয়েছে’। তিনি বলেন, ‘আমারও কিন্তু ছোট বেলায় হাম হয়েছে, আমার মনে আছে এবং তখনকার মায়েদের একটা কথা ছিল—জন্মের পরে একবার হাম হবেই। একবার জলবসন্ত হবেই। এখনকার হাম কিন্তু খুবই তীব্র।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক বিজ্ঞজনদের মতে, পুষ্টির অভাবেই এই ঝুঁকিপূর্ণ হামের প্রভাব বৃদ্ধি করেছে।

Facebook
Twitter
LinkedIn