রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুন বাজার ভেকির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. জাহাঙ্গীর আলমের (সুজা মিয়া) ছেলে ফুয়াদ মিয়া, ছোটন মিয়ার ছেলে রাফি মিয়া এবং নবী হোসেনের ছেলে মিজানুর রহমান।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিকেলের দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায় এবং বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এ সময় তারা বাড়ির পাশের একটি রাস্তায় অবস্থান করছিলেন। হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। একই সময়ে কাছাকাছি থাকা একটি গরুও মারা যায়।
একই গ্রামের তিনজনের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবারগুলোর আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে।




