সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নির্ধারিত হল শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’-এর মুক্তির দিনক্ষণ। শুক্রবার রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে একটি টিজার প্রকাশ করে জানানো হয়েছে, চলতি বছরের বড়দিন উপলক্ষে ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসবেন ‘কিং’ খান।
মারফ্লিক্স পিকচার্স এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবিটি যে স্কেল এবং স্টাইলের দিক থেকে ভারতীয় সিনেমার সংজ্ঞাকে বদলে দেবে, তা বলাই বাহুল্য। সিড আনন্দ তার ‘পাঠান’ এবং ‘ফাইটার’ ছবির জন্য পরিচিত, তাই ‘কিং’-এও যে হাই-অক্টেন অ্যাকশন থাকবে, তা নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। ২০২৬-এর ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে কত রেকর্ড এই ‘কিং’ ভাঙে, এখন সেটাই দেখার।



