Search

নৌবাহিনী মেডিকেল কলেজ সশস্ত্র বাহিনীর চিকিৎসা সক্ষমতা বৃদ্ধি করবে : নৌবাহিনী প্রধান

নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, দক্ষ, নৈতিক ও পেশাদার চিকিৎসক তৈরির মাধ্যমে নৌবাহিনী মেডিকেল কলেজ সশস্ত্র বাহিনীর চিকিৎসা সক্ষমতা বৃদ্ধি করবে এবং একইসঙ্গে দেশের সাধারণ জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

সকালে চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। এসময় তিনি বলেন, চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে আধুনিক চিকিৎসা বিষয়ক শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের সমন্বয়ে প্রতিষ্ঠিত এ মেডিকেল কলেজ স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তর ও চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনের মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষে মেডিকেল কলেজটিতে ৫০ জন বেসামরিক ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে ৫ বছর মেয়াদী চিকিৎসা শিক্ষা কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে।

Facebook
Twitter
LinkedIn