Search

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহত

পটুয়াখালীতে বজ্রপাতে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত দুই দিনে জেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক গবাদিপশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার দিনের বিভিন্ন সময়ে পৃথক স্থানে এসব মৃত্যুর ঘটনা ঘটে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টাক্ষেতে কাজ করার সময় জহির উদ্দিন (২৮) বজ্রপাতে নিহত হন। একই দিন দুপুর ৩টার দিকে পূর্ব চাকামাইয়া গ্রামে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে সেতারা বেগম (৫৫) মারা যান। একই সময়ে শান্তিপুর গ্রামে মাঠ থেকে গরু আনতে গিয়ে খালেক হাওলাদার (৫৫) বজ্রপাতে নিহত হন। এর আগে সকাল ৯টার দিকে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে মাঠে গরু বাঁধতে গিয়ে সৌরভ মজুমদার (২২) প্রাণ হারান।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বজ্রপাতে নিহতদের বাড়িতে গ্রাম পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে।

Facebook
Twitter
LinkedIn