Search

আজ ভোর ৬টা থেকে ২১ দিনের জন্য লকডাউন করা হচ্ছে রাজধানীর ওয়ারী

করোনা সংক্রমণের লাগাম টানতে শনিবার ভোর ৬টা থেকে ২১ দিনের জন্য লকডাউন করা হচ্ছে রাজধানীর ওয়ারী এলাকার কিছু সড়কসহ একাংশ।

এর আগে ১০ জুন রাত ১২টা থেকে রাজধানীর পূর্ব রাজারবাজার এলাকা লকডাউন করা হয়। যদিও ২১ দিন শেষ কিছুটা কড়াকড়ি রেখে তুলে নেয়া হয়েছে পূর্ব রাজাবাজারের লকডাউন।

গত ৩০ জুন করোনা নিয়ন্ত্রণে জোনিং সিস্টেম বাস্তবায়ন বিষয়ক কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঘোষণা দিয়ে বলেন, ‘আগামী ৪ জুলাই ভোর ৬টা থেকে রাজধানীর ওয়ারী এলাকায় ২১ দিনের লকডাউন কার্যকর হবে।

Facebook
Twitter
LinkedIn