Search

স্বজনপোষণ বিতর্কে যা বললেন আনুশকা শর্মা

গেল কয়েকমাস ধরে স্বজনপোষণ বিতর্কে সরগরম বলিউড। এই নিয়ে বলিউড এখন কার্যত দুইভাগে বিভক্ত হয়ে গেছে। কেউ স্বজনপোষণের পক্ষে, আবার কেউ বিপক্ষে। তারকাদের একে অপরের মধ্যে চলছে কাঁদা ছোড়াছুড়ি। বিষয়টি নিয়ে এতদিন কোনো মন্তব্য না করলেও অবশেষে মুখ খুললেন অভিনেত্রী ও প্রযোজক আনুশকা শর্মা। এক সাক্ষাৎকারে আনুশকাকে স্বজনপোষণ নিয়ে প্রশ্ন করা হলে এর জবাবে অকপটে অভিনেত্রী বলেন, আমাকে যে এই প্রশ্ন করা হবে তা আমি আশাও করিনি। বলিউডের প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীদের নিজস্ব কোনো জার্নি বা অভিজ্ঞতা থাকে। আমাকে বলিউডে লঞ্চ করেছে যশ রাজ ফিল্মসের পরিচালক আদিত্য চোপড়া। আমি বহিরাগত হওয়া সত্ত্বেও উনি আমাকে বড় একটি প্রজেক্টে সুযোগ দিয়েছেন। তবে শুধু আমাকেই নয়, পরিনীতি চোপড়া ও রণবীর সিংকেও উনিই ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছেন।

Facebook
Twitter
LinkedIn