Search

সিনহা আসলে বলায় নয় কর্মে বিশ্বাসী ছিল, সিনহার মা

রাজধানীর উত্তরায় মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের বাসায় তার মা নাসিমা আক্তারের সঙ্গে সাক্ষাৎ করেছে রিটায়ার্ড আর্মড ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া)। এ সময় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডটির সঠিক বিচার হবে বলে আশা প্রকাশ করেন নাসিমা আক্তার।

রাওয়া সদস্যরা দেখা করার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিনহা আসলে বলায় নয় কর্মে বিশ্বাসী ছিল।’ সংবাদ সম্মেলনে রিটায়ার্ড আর্মড ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর খন্দকার নুরুল আফসারসহ অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাসিমা আক্তার বলেন, ‘আমার ছেলে পজিটিভ ছিল। সবসময় ‘বি’ পজিটিভ। আমিও ‘বি’ পজিটিভের পক্ষে আছি। আপনাদের সাংবাদিকদের লেখা আমি পড়ছি। আমার হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে। দেশের সুন্দর পরিবেশ আপনারাই আনবেন। আমরাই আনব। আমাদের যে ছোট ছোট বাচ্চা আছে আমার তো সব শেষ হয়ে গেছে। আমরা সবাই সহযোগিতা চাই। এই যে ঘটল। এ ধরনের ঘটনা যেন আর না হয়। প্রত্যেক মায়ের প্রতিনিধি হয়ে বলব। এই ধরনের ঘটনা যেন আর না হয়। সবাই যেন সচেতন থাকেন।’

সিনহা মেজর না কী তা কখনও পরিচয় দিত না, তিনি নিজের ব্যবহার দিয়েই সবকিছু করার চেষ্টা করত বলে মন্তব্য করেন নাসিমা। আরও বলেন, ‘ওর কাজগুলোকে আমি অ্যাপ্রিশিয়েট করি। তবে আমি বলতাম, বাবা তুমি যে মেজর তা তুমি পরিচয় দাও না কেন? সিনহা বলত, একটা মানুষের যে মানবিক গুণাবলি থাকে তা দিয়েই যদি মানুষ মানুষকে আকৃষ্ট করতে পারে এর চেয়ে আর কী বড় হতে পারে। তখন বলতাম, বাবা তুমি যে এত এত কোর্স করেছ। সেনাবাহিনীতে কাজ করেছ? সিনহা বলেছিল মাম্মি পাওয়ার। পাওয়ার কী? মানুষের হৃদয়ের মধ্যে থাকব। কাজ করব। মানুষের জন্য কাজ করব। সেটা বলতে হবে কেন? সিনহা আসলে বলায় নয় কর্মে বিশ্বাসী ছিল।’

Facebook
Twitter
LinkedIn