Search

করোনায় প্রাণ হারালেন পুলিশ ইনস্পেক্টর সুমন আলী

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে পুলিশের আরও এক সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম মোহা. সুমন আলী। তিনি নাটোর জেলার বড়াইগ্রাম থানার পুলিশ ইনস্পেক্টর (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার (১৪ আগস্ট) ভোরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এ তথ্য জানান। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুলিশের মোট ৬৭ জন সদস্য মারা গেছেন।

Facebook
Twitter
LinkedIn